বিডিমর্নিং ডেস্ক-
অল্প তেলে রান্না করা যায়, খাবার পাতিলে
লেগে যায় না ইত্যাদি নানা কারণে আজকাল নন-স্টিকের প্যান গৃহিণীদের কাছে
অনেক জনপ্রিয়। কিন্তু এই নন স্টিক হাঁড়ি পাতিলের একটু বাড়তি যত্ন নিতে হয়।
সাধারণ হাঁড়ি পাতিলের মত এটি পরিষ্কার করা যায় না। সঠিক নিয়মে সঠিকভাবে
যত্ন নেওয়া হলে নন-স্টিকের হাঁড়ি পাতিল অনেক দিন ভালো থাকে।
জেনে নিন নন-স্টিক ব্যবহারে যে ভুলগুলো বেশিরভাগ মানুষ করে থাকেন-
১। ধারালো চামচ ব্যবহার
নন-স্টিক
হাঁড়ি পাতিলের ব্যবহার এবং রান্না দুই ক্ষেত্রেই ধারালো বস্তু ব্যবহার করা
উচিত নয়। ধারালো চামচ ব্যবহারে নন-স্টিকের ওপরের স্তর দ্রুত নষ্ট হয়ে যায়।
এজন্য নন-স্টিকের জন্য কাঠের চামচ ব্যবহার করুন।
২। উচ্চ তাপে রান্না করা
নন-স্টিক
ব্যবহারে যে ভুলটি সবচেয়ে বেশি করা হয় তা হলো উচ্চ তাপে রান্না। উচ্চ তাপ
নন-স্টিকের ওপরের স্তর নষ্ট করে দেয়। আর এটি খাবারের সাথে মিশে খাবারকে
অস্বাস্থ্যকর করে তোলে। তাই নন-স্টিকে মাঝারি বা অল্প তাপে রান্না করুন।
৩। অধিক ক্ষারীয় ডিশ ওয়াসার ব্যবহার করা
নন-স্টিকের
হাঁড়ি পাতিলে গরম পানি ব্যবহার করবেন না। অনেক নন-স্টিক হাঁড়ি পাতিলের গায়ে
লেখা থাকে যে ডিশ ওয়াশার সেফ। কিন্তু বেশিরভাগ নন-স্টিক হাঁড়ি পাতিলে
ক্ষারীয় ডিশ ওয়াশার লিকুইড ব্যবহার করার কারণে নন-স্টিকের ওপর স্তর দ্রুত
নষ্ট হয়ে যায়। নন-স্টিক হাঁড়ি পাতিল ধোয়ার সময় স্টিলের স্পঞ্জ ব্যবহার না
করাই ভালো।
৪। কুকিং স্প্রে ব্যবহার করা
অনেকে
স্বাস্থ্যকর রান্না করার জন্য কুকিং স্প্রে ব্যবহার করে থাকেন। নন-স্টিক
প্যানে তা ব্যবহার করবেন না। কুকিং স্প্রে ব্যবহারে নন-স্টিকের মাঝে তেল
থাকে, কিন্তু চারপাশ পুড়ে যায়। তাই নন-স্টিকে ব্যবহারের সময় তেল বা মাখন
ব্যবহার করা উচিত।
৫। নন-স্টিক সংরক্ষণ
নন-স্টিক
পরিষ্কার করার পর অনেকেই পানি না শুকিয়ে প্যাকেট করে রেখে দেন। আর এটাই
সবচেয়ে বড় ভুল। নন-স্টিক পরিষ্কার করার পর এটি ভালো করে শুকিয়ে নিন। তারপর
এক চা চামচ তেল পেপার টাওয়ালে ভিজিয়ে নিন-স্টিকের ওপর মুছুন। এরপর এটি
প্যাকেটে ভরে রাখুন। এভাবে নন-স্টিক দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে।
তথ্য সূত্রঃ ইন্টারনেট
