**********লিপস্টিক যখন লাল হবে-
ঠোঁট হচ্ছে আমাদের সবচেয়ে আকর্ষণীয় একটি অঙ্গ। আর এই আকর্ষণীয়, গুরুত্বর্পর্ণ অঙ্গকে রাঙিয়ে তুলতে চায় না এমন খুজে পাওয়া যাবে না। বর্তমান ফ্যাশনের ডিজিটাল যুগে চলে এসেছে অনেক রংয়ের গাড় বা ঞালকা লিপস্টিক। লাল, কমলা, ডার্ক রেড, ডার্ক পিঙ্ক ইত্যাদি নানান রংয়ের লিপস্টিকে ঠোঁটকে আকর্ষণীয় ও সুন্দর করে রাঙ্গিয়ে নিতে চায় এ যুগের বিভিন্ন নারীরা। তবে কমলার পাশাপাশি সবচেয়ে বেশি যে রঙটিকে নারীরা প্রাধান্য দিচ্ছেন তা হল লাল বা রেড রংটি।
প্রাচীন বিভিন্ন সভ্যতার রমনীদের মাঝে মুখের সৌন্দর্য বৃদ্ধিতে ও ঠোঁটের আকর্ষণীয় বৃদ্ধিতে লিপস্টিক ব্যবহারের প্রমাণ মিলেছে।প্রাচীন মিশরীয়রা সামুদ্রিক গাছ-গাছড়ার আগাছা থেকে আরোহিত পার্পল-লাল রংয়ের এক প্রকার তরল পদার্থের সাথে ০.০১%আয়োডিন, এবং কিছু ব্রোমিন মিশিয়ে এক ধরনের রঞ্জক পদার্থ মিশ্রণ করতেন, যা লিপস্টিক হিসেবে ব্যবহার করা হত। রানী ক্লিওপেট্রা তাঁর ঠোঁটে বিভিন্ন সময় লিপস্টিক ব্যবহার করতেন যা তৈরি করা হতো মেরুন রংয়ের বিটল পোকা থেকে, এর ফলে ঠোঁটে উজ্জ্বল গাঢ় রংগের লাল আভা ফুটে উঠতো, এছাড়া বেজ দেওয়া জন্য ব্যবহৃত হতো পিপড়ার অঙ্গ।
তবে আসুন জেনে নেওয়া যাক বিশ্বজুড়ে ব্যবহ্রত কয়েকটি সেরা লাল লিপস্টিক এর ইতিকথা –
লাল লিপস্টিক
(1) ম্যাক কসমেকিক্স লিপস্টিকের রাশিয়ান রেডঃ সারা বিশ্বসেরা ব্র্যান্ডের মধ্যে অন্যতম এটি। ম্যাকের এই লিপস্টিকের একটা বিশেষ গুন হলো ঠোঁটে আকর্ষণীয় করে তুলে। দাম পড়বে ১২০০/= টাকার মত।
(2) নার্স ভেলভেট ম্যাট পেন্সিলের ড্রাগন গার্লঃ এটি একটি সত্যিকার অর্থেই চমৎকার ব্র্যান্ড। যা যে কোন মেকআপের সঙ্গেই খাপ খাইয়ে নিতে পারে। ব্র্যান্ডটি এমনভাবেই বানানো হয়েছে যাতে ঠোঁটে এ লিপস্টিক লাগাতে কোন অসুবিধায় না পরতে হয়। এটি ভিটামিন “E” সমৃদ্ধ এবং ক্রিমি সেফ যা লাগানোর কিছুক্ষণ পর ম্যাট হবে। দাম পড়বে ১৯৩২.৫/= টাকার মত।
(3) ডলচে এন্ড গ্যাবানার দ্যা ক্ল্যাসিক ক্রিম লিপস্টিক ইন ডেভিলঃ একটু অন্য রকম চমক লাগানো লিপস্টিক ব্যাবহার করতে মন চাইলে বেছে নিন এই ব্র্যান্ডের লিপস্টিক। এটি লালচে ও কমলা রঙের যা আপানার ঠোঁট ময়শ্চারাইজ করার সঙ্গে সঙ্গে ত্বককেও উজ্জ্বল করে তোলে। দাম পড়বে ২৫৫০.৯/= টাকার মত ।
(4) রেভলন জাস্ট বিটেন কিসেবল বাম স্টেইনের রোমান্টিকঃ সুনামধন্য রেভলন কোম্পানির এই লিপস্টিক টি হালকা শেডের লালচে রংগের। যারা টকটকে লাল রং পছন্দ করেন তাদের জন্য এটি একদম মানানশই । দাম পড়বে ৬২৫.৩৬/= টাকার মত।
(5) ইএলএফ কসমেকিক্স এসেনশিয়ল লিপস্টিক ইন ফিয়ারলেসঃ এটি নরম ও সফট লিপস্টিক যারা পছন্দ করেন তাদের জন্য খুব ভাল। এটি আপনার ঠোঁটকে পাখির পালকের মত নমনীয় করে তুলবে ও চকচক করবে। দাম পড়বে ২৪২.৫৬/= টাকার মত।
(6) ববি ব্রাউন ক্রিমি ম্যাট লিপ কালার এর রেড কার্পেটঃ এটি ক্রিমি মনে বলেও নির্দিষ্ট সময় পার হবার পর ম্যাট হয়ে যায়। এর বিশেষত্ব হলো এটি লাগানোর পর থেকে আট ঘণ্টা পর্যন্ত সুন্দর্য্য ছড়াবে । দাম পড়বে ২০০৯.৮/= টাকার মত।
***আরও সুন্দর সুন্দর টিপস
পেতে আমাদের পেজে
লাইক দিতে
ও শেয়ার করতে ভুলবেন
না***
***আরও সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের পেজে লাইক দিতে ও শেয়ার করতে ভুলবেন না***


