**আপনার ত্বকের রং উজ্জ্বল করার ২ টি কার্যকরী পদ্ধতি**
যদিও ত্বকের রঙ
দিয়ে মানুষ এবং
সৌন্দর্য বিবেচনা একেবারেই
ঠিক নয় তারপরেও আমাদের সমাজে
এই কাজটি সচরাচর
হয়েই থাকে। তাই
প্রায় সকলেই এখন নিজের ত্বকের
রঙ উজ্জ্বল করার
জন্য বিভিন্ন ধরনের ফেসওয়াস, ক্রিম
ও অন্যান্য প্রোডাক্টের
পেছনে ছুটে থাকেন।
কিন্তু এইসকল কেমিক্যাল
সমৃদ্ধ জিনিস আপনার
জন্য কতোটা উপকারী
সেটা কি আপনি জানেন? কিন্তু আদিমকালে এইসব কেমিক্যাল
সমৃদ্ধ জিনিস পাওয়া
যেতো না। আদিমকালের সকল মানুষেরা
প্রকৃতির উপাদানের উপরেই
নির্ভর করতেন। সেইজন্য ত্বকের
স্বাস্থ্য ভালো রাখতে
এবং ত্বকের উজ্জ্বলতা
বৃদ্ধি করতে প্রাকৃতিক
উপাদান ব্যবহার করুন ।
আসুন প্রাকৃতিক উপায়ে আজকে
জেনে নিন ত্বকের
রঙ উজ্জ্বল করার
খুবই সহজ এবং
দারুণ কার্যকরী ২
টি পদ্ধতি----
ত্বকের রং ফর্সা করার কার্যকরী ২ টি প্রাকৃতিক পদ্ধতি
i) ব্যবহার করুন দই-
দইয়ে রয়েছে ল্যাকটিক এসিড, যা খুব ভালো ব্লিচিং উপাদান। দই ব্যবহারের ফলে ত্বক পরিষ্কার হয় যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে যেকোনো প্রকারের কেমিক্যাল ছাড়াই। ত্বকের জন্য টকদইয়ের ব্যবহার অনেক বেশি কার্যকরী।
§ – প্রথমে ২-৩ টেবিল চা-চামচ টদকদই নিয়ে খুব ভালো করে ফাটিয়ে নিন।
§ – এরপর ফাটানো টকদই মুখের ত্বক, ঘাড় ও গলায় ভালো করে লাগিয়ে দিন। চাইলে হাত পায়েও লাগিয়ে নিতে পারেন।
§ – এবারে মাত্র ৫ মিনিট ধরে লাগিয়ে রাখুন এই দই
ত্বকের উপর। এবার সামান্য গরম পানি দিয়ে ত্বক ভালো করে ধুয়ে নিন।
§ – প্রতি সপ্তাহে ১ দিন পর পর অর্থাৎ সপ্তাহে ৩ দিন এই পদ্ধতিটি ব্যবহার করতে পারেন। ভালো ফলাফল পাবেন।
§ – ত্বকের উজ্জ্বলতার পাশাপাশি বয়সের ছাপও প্রতিরোধ করবে এই
দইয়ের ব্যবহারে।
ii) কমলা লেবুর ব্যবহার-
কমলা লেবুও খুব ভালো ব্লিচিং সহকারী হিসেবে কাজ করে। এছাড়াও কমলা লেবুতে বিদ্যমান ভিটামিন সি ত্বকের গভীর থেকে উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে।
* প্রথমে কমলার কোয়াগুলো খুলে শুধুমাত্র কমলার পালপ নিন। ২ টেবিল চামচ কমলার পালপের ও
১ চিমটি হলুদ মিশিয়ে নিন। কাঁচা হলুদ বেটে নিলে
খুবই ভালো হয়।
* এরপর এই মিশ্রণটি মুখমন্ডলে লাগিয়ে ঘুমোতে চলে যান। যদিওবা পদ্ধতিটি একটু কষ্টকর
তবে অনেক বেশি কার্যকরী।
* পরদিন
সকালে ঘুম থেকে উঠে ভালো করে মুখমন্ডল ধুয়ে ফেলুন। প্রতি সপ্তাহে মাত্র ১ দিন ব্যবহার করুন এই পদ্ধতিটি।
***আরও সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের পেজে লাইক দিতে
ও শেয়ার করতে ভুলবেন
না***

