loading...
নিজেকে সুন্দর করতে যা করা উচিত ~ BD ! All Tips

নিজেকে সুন্দর করতে যা করা উচিত



**নিজেকে সুন্দর করতে যা করা উচিত**



সানস্ক্রিন ছাড়া বাইরে না যাওয়া-
শীত বা গরমে, ত্বকের সঠিক যত্নে সবসময় চাই সানস্ক্রিন। সুন্দর, সতেজ আর তারুণ্যদীপ্ত ত্বক ধরে রাখতে সানস্ক্রিন অবশ্যয় জরুরি। সূর্যের অতি বেগুনী রশ্মি ত্বকের ক্যানসার সহ আনেক চর্মরোগ এবং ত্বকে বয়সের ছাপ ফেলার প্রধান কারণ। তাই ত্বককে কোমল লবন্যময় রাখতে নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করতে হবে। বাইরে বের হওয়ার অন্তত পনের মিনিট আগে ভালো ভাবে সানস্ক্রিন লাগিয়ে নিবেন। মনে রাখবেন সুন্দর থাকার সবচেয়ে ভাল অস্ত্র সানস্ক্রিন ব্যবহার করে বাইরে যাওয়া
ত্বকের আদ্রতা রক্ষায়-
ত্বকের আদ্রতা ঠিক রাখতে প্রতিদিন শরীরে ময়েশ্চরাইজিং লোশন আর মুখে ময়েশ্চার ক্রিম মাখুন। এতে আপনার শরীরের ত্বক সুন্দর থাকবার পাশাপাশি বয়সের ছাপ পড়তে দেয় না। ত্বক টান টান ও কমল থাকবে
ত্বকের পরিচর্যা করতে-
ত্বকের সৌন্দর্য ধরে রাখতে সব-সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। মাঝে মাঝে আপনার ত্বকের উপযোগী বিভিন্ন মাস্ক ব্যবহার করুন। ত্বকে যেন বাড়তি ময়লা না জমে সে দিকে খেয়াল রাখুন। ত্বকের  ছোপ ছোপ দাগ ও কালোভাব দূর করতে নিয়মিত এবং সবসময় সামান্য মাত্রায় পরিচর্যা অব্যাহত রাখুন।
নিয়মিত ব্যায়াম করা-
আপনার বয়সের সঙ্গে হয়তো ওজন ঠিক আছে। যতই ফাস্টফুড খান তবু ওজন বাড়ে না। কোথাও কোনো বাড়তি মেদ চর্বি নেই। ঠিক এই অবস্থায় আপনি মনে করছেন কষ্ট করে ব্যায়াম করার প্রয়োজন কি? তাহলে  হ্যা, শুধু আপনাকেই বলছি! আপনার শারীরিক এ অবস্থা  হয়তো ২বছর বা ৫বছর পর্যন্ত  স্থায়ী হতে পারে। কিন্তু সময় বাড়ার সাথে সাথে আপনার ওজন বাড়তে থাকবে। দেহের আকার পরিবর্তন হয়ে যেতে পারে অনাকাঙ্ক্ষিত তাই নিজের সৌন্দর্য ও স্লিম ফিগার ধরে রাখতে সামান্য ব্যায়ামের অভ্যাস করা উচিত। একমাত্র ব্যায়ামই পারে দেহে রক্ত সঞ্চালন বাড়িয়ে  ত্বকে বিভিন্ন কোষে অক্সিজেন প্রবাহ বাড়ায়
ভাল খাদ্যাভ্যাস তি করুন-
প্রতিদিন অবশ্যয় পরিমাণ মত ফল সবজি খান। ভিটামিনA’, ‘CএবংEএর ওপর বেশি জোর দিন। এসব ভিটামিন ত্বকে অ্যান্টি-অক্সিজেন প্রেরনের কাজ করে ত্বককে ভালো রাখে
পর্যাপ্ত পরিমানে পানি পান করুন-
নিজের প্রয়োজন অনুযায়ী বিশুদ্ধ পানি পান করুন, যাতে পিপাসার পরিমান কম লাগে। এতে শরীর ভালো থাকবে পাশাপাশি ত্বকের রং ভালো হবে। ত্বকের সকল কোষ সজীব ও সুস্থ থাকে
***আরও সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের পেজে লাইক দিতে ও শেয়ার করতে ভুলবেন না***

Previous
Next Post »