loading...
নরমাল ডেলিভারি চাইলে জেনে নিন গর্ভাবস্থায় আপনাকে কি করতে হবে!!! ~ BD ! All Tips

নরমাল ডেলিভারি চাইলে জেনে নিন গর্ভাবস্থায় আপনাকে কি করতে হবে!!!


         নরমাল ডেলিভারি চাইলে  জেনে নিন কি করতে হবে!!!





প্রেগন্যান্সি গ্লো-চলছে-- এখন চক-চক  করছে আপনার চোখ, মুখ, অঙ্গ, প্রত্যঙ্গ  মা হওয়ার অনুভূতি সব সময় আনন্দে রাখছে আপনাকে ও আপনার পরিবারকে চিন্তা থাকে শুধু একটা  বিশেষ বিষয় নিয়ে নরমাল ডেলিভারি হবে তো? নাকি সেই কাঁটাছেঁড়ার বা অন্য মাধ্যম  দিয়েই যেতে হবে?

চিন্তা করার কোন কারণ নাই যদি আপনার কোন বড়সড় বা  কোনও জটিলতা না থাকে তবে গর্ভাবস্থায় কিছু জিনিস ঠিকমত  মেনে চললেই স্বাভাবিক ভাবে আপনার সন্তানের জন্ম দিতে পারবেন

ডায়েট:-

আপনি প্রেগন্যান্ট এটা উপলব্ধ করার পর থেকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডায়েট মেনে চলুনযেমন- স্বাস্থ্যকর বিসুদ্ধ খাবার, টাটকা ফল(ফরমালিন ছাড়া) শাক-সবজি প্রচুর পরিমাণে খান সেই সঙ্গে জোর দিন আয়রন, ক্যালসিয়াম সমৃদ্ধ বিভিন্ন্ প্রকৃাত খাবারের উপর নিয়মিত মাল্টিভিটামিন খান আপনার শরীরের পেশি যত শিথিল থাকবে, ততই নরমাল ডেলিভারির সম্ভাবনা বাড়বে

অ্যাকটিভ লাইফস্টাইল:-

অনেকেই প্রেগন্যান্সির গোটা সময়টাই শুয়ে বসে অলস সময়  কাটিয়ে দেন এটা করা  একেবারেই ঠিক নয় যদি চিকিৎসক আপনাকে বেড রেস্টে থাকতে না বলেন এবং অন্য কোনও জটিলতা না থাকে তাহলে সচল থাকুন বাড়ির হালকা  পরিমান কাজকর্ম করুন ডাক্তারের পরামর্শ নিয়ে যোগ বা হালকা ব্যয়াম করুন সকালে, সন্ধায় একটু  হাঁটতে যান এতে ওজন কম থাকবে, শরীর সুস্থ থাকবে, নরমাল ডেলিভারির চান্সও বাড়বে

পানি:-


শরীরে ফ্লুইড চলাচল ভাল হওয়ার জন্য জল বা জল জাতীয়  খাওয়া খুব জরুরি এতে রক্ত চলাচল ভাল হয় কোষ্ঠকাঠিন্যের  কোন সমস্যা হয় না কাজেই জল বেশি পরিমানে  খেলে ডেলিভারিও অনেক সহজ হবে গর্ভাবস্থায় প্রতি দিন থেকে ১২ গ্লাস জল খান

স্ট্রেস:-

নরমাল ডেলিভারির হবার  জন্য শরীর সুস্থ, সবল, ঝরঝরে রাখা প্রয়োজন স্ট্রেস বাড়লেই শরীর খারাপ হবে নিজেকে সব সময় খুশি ও ফুরফুরে রাখুন প্রয়োজনে হলে মনোবিদের কাছে যান প্রেগন্যান্সি মাসাজ ঠিকমত করলও স্ট্রেস কমে

জন্মের পরিকল্পনা:-

গর্ভাবস্থা আভাসের শুরুতেই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে পরিকল্পনা তৈরি করে নিন আপনার যদি কো সমস্যা থাকে তবে সমস্যার কথা ডাক্তাকে  খুলে বলুন ডাক্তারের নির্দেশ, নিয়ম ঠিকমত মেনে চলুন এতে চিন্তা কম হবে গোটা ব্যাপারটাই অনেক সহজ হয়ে যাবে

অভিভাবকদের ক্লাস:-

যদি সম্ভব হয় তবে-বাচ্চার জন্মের আগে বাড়ির কাছে  কোন  পেরেন্টাল ক্লাসে যান এই সব ক্লাসে কীভাবে সহজে, কম কষ্টে কম সময়ে বাচ্চার জন্ম দেওয়া যাবে শেখানো হয়

যোগব্যায়াম:-

নরমাল ডেলিভারির জন্য অত্যন্ত উপকারী  হলো  যোগব্যায়াম এতে শরীরের পেশিগুলি অতন্ত্য শিথিল থাকবে, ওজন নিয়ন্ত্রণে থাকবে, এমনকী স্ট্রেস কমবে আসবে ডেলিভারির সময় যাতে যন্ত্রণা কম হয় তাই নিয়মিত যোগব্যায়াম করুন তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই সকল সিদ্ধান্ত নেওয়া উচিৎ

***আরও সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের পেজে লাইক দিতে ও শেয়ার করতে ভুলবেন না***
 

Previous
Next Post »