loading...
ইয়াবা পাচারকারীদের শাস্তি পেতেই হবে: প্রধানমন্ত্রী ~ BD ! All Tips

ইয়াবা পাচারকারীদের শাস্তি পেতেই হবে: প্রধানমন্ত্রী

বক্তব্যে রাজনৈতিক প্রতিপক্ষ দল বিএনপির সমালোচনাও করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। কক্সবাজারে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ও আওয়ামী লীগের সমর্থকদের হত্যার জন্য বিএনপি দায়ী করেন তিনি। ২০১৪ সালে নির্বাচন বানচাল ও এর পরে সরকার পতনের আন্দোলনে গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যার কথাও বলেন তিনি।
১৯৯১ সালে ঘূর্ণিঝড়ের সময় শেখ হাসিনা বিরোধী দলের নেতা হিসেবে কক্সবাজারের জনগণের মাঝে ছুটে যাওয়ার কথা উল্লেখ করে বলেন, তারা (বিএনপি) শুধু লুটপাট-দুর্নীতি করেছে।
“ঘূর্ণিঝড়ে লক্ষ লক্ষ লোক মারা গেছে। কোনো খবর বিএনপি নেত্রী জানত না। তখন আমরা নেতাকর্মীদের নিয়ে ছুটে এসেছিলাম। বিএনপির সরকারের কেউ আসেনি। বিএনপি মানুষের দুর্দিনেও নাই, উন্নয়নেও নাই। আছে কিসে? লুটপাট, নিজেদের বিলাস বাড়ানোতে।”
“যখনই নৌকা ভোট পায় তখনই দেশের উন্নয়ন হয়,” মন্তব্য করে আগামী নির্বাচনেও নৌকায় ভোট দিতে আহ্বান জানান শেখ হাসিনা।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফার সভাপতিত্বে জনসভায় মন্ত্রী ওবায়দুল কাদের, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও রাশেদ খান মেনন বক্তব্য রাখেন।
উদ্বোধন-উন্মোচন
প্রধানমন্ত্রী এই সফরে কক্সবাজার মেডিকেল কলেজ, কক্সবাজার সরকারি মহিলা কলেজের ১০০ শয্যার ছাত্রী নিবাস, কক্সবাজার সরকারি কলেজের একাডেমিক ভবন কাম এক্সামিনেশন হল, কক্সবাজার সরকারি কলেজের ১০০ শয্যার ছাত্রী নিবাস, উখিয়ার বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব মহিলা কলেজের দ্বিতল একাডেমিক ভবন এবং মহেশখালী-আনোয়ারা গ্যাস সঞ্চালন পাইপ লাইনের উদ্বোধন করেন
এছাড়া কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন প্রকল্প (প্রথম পর্যায়), এলজিইডির আওতায় কক্সবাজার সদর উপজেলার বাকখালী নদীর উপর খুরুস্কুল ঘাটে ৫৯৫ মিটার পিসি বক্সগার্ডার ব্রিজ, কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল, কক্সবাজার আইটি পার্ক, মহেশখালীতে দুটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন, মহেশখালীতে ইনস্টলেশন অব সিংগেল পয়েন্ট মুরিং প্রকল্প, নাফ ট্যুরিজম পার্ক, কুতুবদিয়া কলেজের একাডেমিক ভবন এবং কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অফিস ভবনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।
 
Previous
Next Post »